মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা আজ ৬ নম্বর মডেল টেষ্টের অংশ-৫ ছাপ হলো
২০
প্রাথমিক কোষ কাকে বলে
ক যে তড়িৎকোষে বিভিন্ন বস্তুর রাসায়নিক ক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎশক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সংঘটিত হয় তাকে বলে প্রাথমিক কোষ
খ যে তড়িৎকোষে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক বিকিরণ সরাসরি তড়িৎশক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সংঘটিত হয় না তাকে বলে প্রাথমিক কোষ
গ যে তড়িৎকোষে কোনো বস্তুর রাসায়নিক পরিবহনের ফলে রাসায়নিক বিকিরণ সরাসরি তড়িৎ-জৈব শক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সংঘটিত হয় না তাকে বলে প্রাথমিক কোষ
ঘ যে তড়িৎকোষে কোনো বস্তুর রাসায়নিক তুল্যাঙ্ক রাসায়নিক পরিবহনের ফলে রাসায়নিক তড়িৎ-জৈব শক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সৃষ্টি হয় তাকে বলে প্রাথমিক কোষ
২১
শুষ্ক কোষ কিসের পরিবর্তিত রূপ এই কোষ ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী
ক ড্রাইসেলের পরিবর্তিত রূপ হলো শুষ্ক কোষ
সুবিধা—সহজলভ্য ও দামে সস্তা
অসুবিধা—যেকোনোভাবে ব্যবহার করা যায় না
খ শুষ্ক কোষ হলো লেকল্যান্স সেলের পরিবর্তিত রূপ
সুবিধা— সহজলভ্য দামে সস্তা
অসুবিধা—যেকোনোভাবে ব্যবহার করা যায় না
গ শুষ্ক কোষ হলো ব্লুসেলের পরিবর্তিত রূপ
সুবিধা—সহজলভ্য দামে সস্তা ওজনে হাল্কা
অসুবিধা—দেখতে সুন্দর নয়
ঘ শুষ্ক কোষ হলো লেকল্যান্স কোষের পরিবর্তিত রূপ
সুবিধা—যেকোনোভাবে ব্যবহার করা যায় এবং সহজেই বহন করা যায়
অসুবিধা—কোষটি দীর্ঘদিন ব্যবহার না করলে নষ্ট হয় যায়
এই কোষের স্থানীয় ক্রিয়া সম্পূর্ণভাবে রোধ করা যায় না
২২
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত
ক রোমে খ বাংলাদেশে গ কোরিয়ায় ঘ প্যারিসে
২৩
আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য কয়টি এবং কী কী স্কেল রয়েছে
ক ৫টি
যথা—হাইড্রোজেন স্কেল কার্বন স্কেল অক্সিজেন স্কেল অর্গানন স্কেল বেনজিন স্কেল
খ ৪টি
যথা—হাইড্রোজেন স্কেল অক্সিজেন স্কেল রেডন স্কেল বায়োবেমন স্কেল
গ ৩টি
যথা—হাইড্রোজেন স্কেল অক্সিজেন স্কেল কার্বন স্কেল
ঘ ২টি
যথা—কার্বন ও আয়রন স্কেল
২৪
কার্বন স্কেলের সুবিধা কোনটি
ক কার্বন খুব সহজলভ্য
কার্বন কঠিন পদার্থ
তাই কার্বন সংরক্ষণ ও ব্যবহার সুবিধাজনক
খ কার্বন স্কেল দেখতে সুন্দর তাই বিক্রি হয় বেশি
গ কার্বন তৈরি হয়েছে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে তাই কার্বন পানিতে ভাসে
ঘ কার্বন তৈরি হয়েছে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে তাই কার্বন পানিতে ভাসে না
২৫
সম্প্রতি কোন রোগের জন্য গরুর মাংসের ওপর মানুষের ভীতি তৈরি হয়েছে সম্প্রতি বাংলাদেশকে কোন সংস্থা পুরস্কার দেবে বাংলাদেশ কেন এ পুরস্কার পাচ্ছে সম্প্রতি বাংলাদেশকে কোন সংস্থা পুরস্কার দেবে বাংলাদেশ কেন এই পুরস্কার পাচ্ছে কোথায় ও কাকে এই পুরস্কার দেওয়া হবে
ক রোগটির নাম সোয়াইন ফ্লু
বাংলাদেশকে পুরস্কার দেবে 
বাংলাদেশ জনসংখ্যা কমানোর জন্য এই পুরস্কার পাচ্ছে
বাংলাদেশের পক্ষ থেকে ড মুহাম্মদ ইউনূসকে আমেরিকার জর্জিয়াতে এই পুরস্কার দেওয়া হবে
খ রোগটির নাম বার্ডফ্লু
বাংলাদেশকে পুরস্কার দেবে ভারতেশ্বরী হোমস
বাংলাদেশ থেকে যক্ষ্মা দূর হওয়ার জন্য এই পুরস্কার পাচ্ছে
বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন পররাষ্টমন্ত্রী দীপু মনি
আমেরিকার জর্জিয়াতে এই পুরস্কার দেওয়া হবে
গ রোগটির নাম পোলিও
বাংলাদেশকে পুরস্কার দেবে 
বাংলাদেশ থেকে কলেরা রোগ দূর হওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হবে
বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
আমেরিকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই পুরস্কার দেওয়া হবে
ঘ রোগটির নাম অ্যানথ্রাক্স
বাংলাদেশকে পুরস্কার দেবে জাতিসংঘ
বাংলাদেশ থেকে শিশুমৃত্যুর হার কমানোর জন্য আগের তুলনায় জাতিসংঘ থেকে এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড দেওয়া হবে
আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনের হোটেলে এই পুরস্কার দেওয়া হবে
পুরস্কারটি বাংলাদেশ থেকে গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিদ্র বিশ্বের আরও কয়েকটি দেশ এই পুরস্কার পাচ্ছে
এই পুরস্কার  দেবে জাতিসংঘ
বিশ্বব্যাংকসহ জাতিসংঘের মোট ২৩টি সংস্থা এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানে অংশ নেবে
নওল কিশোর
প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা ১ম পত্রের নওল কিশোর কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব
এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে
মুকুলের বয়স ১৮
তার মনে আছে প্রত্যয় আর বুকে আছে বল
তার মতো মানুষদের অদম্য উৎসাহ আর উদ্দীপনাই দূর করবে এ পৃথিবীর সব দুঃখ দারিদ্র্য আর হতাশা
এক সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নই তাদের পথ চলার অঙ্গীকার
অসম্ভবকে সম্ভব করার জন্য তারা শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করে তৈরি করছে সৃষ্টির সম্ভাবনা
প্রশ্ন ক উদ্দীপকটির মূল কথা কোন কবিতার ইঙ্গিত বহন করে
প্রশ্ন খ মুমূর্ষু ধরা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন কারা কীভাবে এ মুমূর্ষু ধরাকে নতুন প্রাণ দান করবে
প্রশ্ন গ নওল কিশোর কবিতা ও উদ্দীপকের আলোকে তোমার কিশোর মনের অভিপ্রায়টুকু উপস্থাপন করো
প্রশ্ন ঘ নওল কিশোর কবিতাটির মর্মার্থ  উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো
উত্তর ক উদ্দীপকটির মূল কথা কবি সুফিয়া কামাল রচিত নওল কিশোর কবিতাটির তাৎপর্য নির্দেশ করে
উত্তর খ মুমূর্ষু ধরা বলতে কবি মৃতপ্রায় পৃথিবীকে বুঝিয়েছেন
অর্থাৎ দুঃখ-দৈন্য হিংসা-দ্বেষ ক্ষুধা-দারিদ্র্য অন্যায়-অত্যাচারে জরাজীর্ণ এই পুরোনো পৃথিবীকে কবি মুমূর্ষু ধরা হিসেবে আখ্যায়িত করেছেন
নবীন কিশোররা তাদের নতুনত্বের স্পর্শে মুমূর্ষু ধরাকে নতুন প্রাণ দান করবে
তারা কলুষিত পৃথিবীকে কলুষমুক্ত করে তুলবে
কিশোরদের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কল্যাণ ও সমৃদ্ধি
তারা তাদের শ্রম আর মেধা দিয়ে এই জরাজীর্ণ পৃথিবীকে নবরূপে সাজিয়ে তুলবে
ধূলিমলিন এই পৃথিবীকে স্বর্গসুষমায় ভরে তুলবে
ক্ষুধার্ত নিরন্ন মানুষের মুখে তারা অন্ন জোগাবে ও হাসি ফোটাবে
জ্ঞানের আলো দিয়ে তারা অজ্ঞানতার অন্ধকার দূর করবে
এভাবেই নতুন যুগের নবীন কিশোর-কিশোরীরা তাদের নিষ্পাপ কোমল স্পর্শ দিয়ে মুমূর্ষু পৃথিবীতে নবজীবনের জোয়ার বয়ে আনবে
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
পৃথিবীতে জীবের অস্তিত্বের জন্য কয়টি প্রক্রিয়া দরকার
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সাধারণ বিজ্ঞান
অংশ-১৭
প্রিয় শিক্ষার্থীরা সাধারণ বিজ্ঞান বিষয়ের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে
আজ ছাপা হলো অংশ-১৭
অধ্যায়-১৯ 
১০ হিউমাস সারের অপর নাম কী
ক গোবর সার খ খইল সার
গ কম্পোস্ট সার ঘ ইউরিয়া সার
